১৬ দাবিতে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতিতে ইবি কর্মকর্তারা

ইবি প্রতিনিধি

১৬ দফা দাবিতে কর্মবিরতি পালন করছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) কর্মকর্তারা। তবে ছাত্র সংশ্লিষ্ট জরুরি কাজ চিকিৎসা, সনদপত্র উত্তোলন ইত্যাদি কাজ অব্যাহত রেখেছেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা।

রবিবার বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত অফিস সময় তারা এ কর্মবিরতি পালন করেন। অফিস চলাকালীন সকল অফিসিয়াল কাজ থেকে তারা কর্মবিরতি পালন করেন। গত জুলাই মাসে একই দাবিতে লাগাতার প্রায় ১৬ দিন পাঁচ ঘণ্টা করে কর্মবিরতি পালন করেছিলেন কর্মতারা।

কর্মকর্তাদের উল্লেখযোগ্য দাবিগুলো হলো, চাকরির বয়সসীমা ৬২ বছর করা, সিন্ডিকেটের সিদ্ধান্ত মোতাবেক কর্মকর্তাদের সেশন বেনিফিট বহাল রাখা, আইসিটি সেলের উপ-রেজিস্ট্রার মমতাজের চাকরি হতে অব্যাহতির সিদ্ধান্ত প্রত্যাহার, পোষ্য কোটার ভর্তিতে শর্ত শিথিল করা, বিশ্ববিদ্যালয়ে কর্মরতাবস্থায় মৃত্যুজনিত কারণে কর্মচারীবৃন্দের পরিবারের যোগ্যতম ব্যক্তিকে সিন্ডিকেটের সিদ্ধান্ত মোতাবেক মৃত্যুর ৯০ (নব্বই) দিনের মধ্যেই চাকরি প্রদানের বিষয়টি বাস্তবায়নের বাস্তব পদক্ষেপ গ্রহণ করতে হবে, পরীক্ষা সংক্রান্ত কাজে সংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্মচারীদের পরীক্ষার পারিশ্রমিক বৃদ্ধি করা এবং সিন্ডিকেটের অনুমোদিত কর্মচারীদের পদোন্নতি নীতিমালার বিশেষ টিকার আলোকে ১১ জন প্রশাসনিক কর্মকর্তাকে শাখা কর্মকর্তা পদে পদোন্নতি প্রদান করতে হবে।
কর্মকর্তা সমিতির সভাপতি এটি এম এমদাদুল ইসলাম বলেন, ‘আমরা আমাদের নায্য দাবিতে অনির্দিষ্টকালের জন্য আন্দোলনে নেমেছি। এ প্রশাসন দাবি মেনে নেয় কিন্তু কোনো একশন নেন না। আগস্ট মাস শোকের মাস বলে আমরা সকল প্রকার আন্দোলন থেকে বিরত ছিলাম। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights