১৬ হাজারের বেশি বিএনসিসি সদস্য ভোটে নিয়োজিত থাকবে

অনলাইন ডেস্ক

আসন্ন গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১৬ হাজারের বেশি বিএনসিসি সদস্য নিয়োগ করবে নির্বাচন কমিশন (ইসি)। প্রথমবারের মতো এই উদ্যোগ নিচ্ছে সংস্থাটি।

বৃহস্পতিবার নির্বাচন ভবনে বিএনসিসির মহাপরিচালকের সঙ্গে বৈঠকের পর ইসি সচিব আখতার আহমেদ সাংবাদিকদের এই তথ্য জানান।

তিনি বলেন, বিএনসিসি ১৬ হাজারের অধিক, উনারা ভলেন্টিয়ার হিসেবে কাজ করবেন। তবে ওনাদের ডেপ্লয়মেন্ট প্ল্যান কে, কোথায়, কীভাবে এটা থাকবেন এবং তাদের কমান্ড স্ট্রাকচারটা কার অধীনে কীভাবে কাজ করবে, এই জিনিসটা আমরা আগামী রবিবারের আলোচনায় ঠিক করবো। তবে নীতিগতভাবে সিদ্ধান্ত হয়েছে যে, বিএনসিসি আমাদের সহায়তা দেবে।

এবার আইনশৃঙ্খলা বাহিনীর আট লাখের বেশি সদস্য মোতায়েন থাকবে। সেনা সদস্য থাকবে এক লাখের মতো। আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights