১৭ ডিগ্রিতে নামল ঢাকার তাপমাত্রা

অনলাইন ডেস্ক

গত কয়েকদিন ধরে রাজধানী ঢাকায় শীতের তীব্রতা বেশি অনুভূত হচ্ছে। আজ মঙ্গলবার সকালে তাপমাত্রা নেমেছে ১৭ ডিগ্রিতে। আবহাওয়া অধিদপ্তর বলছে, সকাল ৬টায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

এসময় বাতাসের আর্দ্রতা ছিল ৮৯ শতাংশ। আর আজকের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১৭ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া অফিস জানায়, আজ দুপুর ১টা পর্যন্ত ঢাকা ও আশপাশের এলাকার আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। এসময় আবহাওয়া শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে।

পাশাপাশি উত্তর/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। সেই সঙ্গে দিনের তাপমাত্রা থাকতে পারে অপরিবর্তিত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights