১৮১ রান পিছিয়ে থেকেই ইনিংস ঘোষণা বাংলাদেশের!

অনলাইন ডেস্ক

অ্যান্টিগা টেস্টের তৃতীয় দিন শেষে ওয়েস্ট ইন্ডিজের চেয়ে ১৮১ রান পিছিয়ে ছিল বাংলাদেশ। ৯ উইকেটে ২৬৯ রান নিয়ে চতুর্থ দিন ব্যাট করতে নামার কথা ছিল মেহেদী হাসান মিরাজদের। তবে এদিন মাঠে নামার আগেই ইনিংস ঘোষণা করে দিয়েছে বাংলাদেশ।

চতুর্থ দিনে মাঠে নামার কথা ছিল গতকালের অপরাজিত দুই ব্যাটার তাসকিন আহমেদ ও শরিফুল ইসলামের। কিন্তু তাদেরকে ব্যাটিংয়ে পাঠালেন না অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। ব্যাট করতে পাঠালেন ওয়েস্ট ইন্ডিজকে। যে কারণে ক্যারিবিয়ানদের ব্যাটিং দিয়ে শুরু হয়েছে চতুর্থ দিনের খেলা।

বাংলাদেশ তো আগের দিনের খেলা শেষেই ইনিংস ঘোষণা করতে পারতো। কিন্তু চতুর্থ দিনের খেলা শুরুর আগমুহূর্তে কেন এমন সিদ্ধান্ত, এ নিয়ে দেশের ক্রিকেটপ্রেমীদের মনে কৌতূহলের জন্ম নিয়েছে নিশ্চয়ই।

কারণ না জানলেও ধারণা করা হচ্ছে, দিনের শুরুতে পিচ থেকে বাড়তি সুবিধা পাওয়ার জন্যই এমনটি করেছে বাংলাদেশ। সকালে ওয়েস্ট ইন্ডিজকে ব্যাটিংয়ে দ্রুতই কিছু উইকেট তুলে নেওয়াই বোধহয় টাইগারদের লক্ষ্য।

এই প্রতিবেদন লেখার সময় ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ৩ ওভারের খেলা শেষে কোনো উইকেট না হারিয়ে ১১ রান। মিকেইল লুইস ১ ও ক্রেইগ ব্রাথওয়েট অপরাজিত আছেন ১০ রানে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights