১ কোটি ৩৬ লাখ টাকার বিদেশি মদ জব্দ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম:

চট্টগ্রাম নগরীর পতেঙ্গা থানা এলাকায় অভিযান চালিয়ে ৪০০ বোতল বিদেশি মদ জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। রবিবার সকাল ৮টায় নগরীর ইপিজেড থানার আকমল আলী ঘাট সংলগ্ন এলাকা থেকে এসব মদ জব্দ করা হয় বলে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে সংস্থাটি।

বিজ্ঞপ্তিতে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, রবিবার সকাল ৮টায় আকমল আলী ঘাট এলাকায় মাদক কারবারিদের একটি গোপন আস্তানায় অভিযান চালানো হয়। এ সময় বাণিজ্যিক জাহাজ থেকে অবৈধভাবে খালাস করে রাখা ৪’শ বোতল বিদেশি মদ জব্দ করা হয়। তবে কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

উদ্ধারকৃত মদের আনুমানিক মূল্য ১ কোটি ৩৬ লাখ টাকা। এই ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights