২০২৮ সালের মধ্যে উচ্চ আয়ের দেশ হতে পারে মালয়েশিয়া

অনলাইন ডেস্ক
প্রত্যাশার চেয়ে ভালো অর্থনৈতিক প্রবৃদ্ধি ও মুদ্রার মানে উন্নতি হওয়ায় আগামী ২০২৮ সালের মধ্যেই উচ্চ আয়ের দেশ হতে পারে মালয়েশিয়া।

বিশ্ব ব্যাংকের এক শীর্ষ অর্থনীতিবিদ এ তথ্য জানিয়েছেন।

বিশ্বব্যাংকের পূর্বাভাসে ২০২৪ সালের জন্য মালয়েশিয়ার অর্থনৈতিক প্রবৃদ্ধি ৪ দশমিক ৩ শতাংশ থেকে বাড়িয়ে ৪ দশমিক ৯ শতাংশ করা হয়েছে।
অপূর্ব সংঘী নামের ওই অর্থনীতিবিদ বলেন, উচ্চ অর্থনৈতিক প্রবৃদ্ধি মানেই হলো ভালো জীবনযাত্রা। মুদ্রার মানও শক্তিশালী অবস্থানে রয়েছে।

বিশ্ব ব্যাংকের এই অর্থনীতিবিদ বলেন, করোনা মহামারীর আগের তুলনায় মালয়েশিয়ার অর্থনীতি ১২ শতাংশ বড় হয়েছে। এতে সিঙ্গাপুর ছাড়া দক্ষিণপূর্ব এশিয়ার দেশগুলোর চেয়ে এগিয়ে রয়েছে মালয়েশিয়া।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করে অপূর্ব বলেন, সব কিছু মিলিয়ে ২০২৮ সালের মধ্যে উচ্চ আয়ের দেশের তালিকায় নাম লেখাতে পারে মালয়েশিয়া।

সরকারকে অগ্রগতি নিশ্চিত করার জন্য সংস্কারের দিকে মনোনিবেশ করার আহ্বানও জানিয়েছেন অপূর্ব। সূত্র: আল-জাজিরা, মালয় মেইল

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights