‘২০৩০ সালের মধ্যে তিন কোটি মানুষের কর্মসংস্থান সৃষ্টির পরিকল্পনা রয়েছে’

গোপালগঞ্জ প্রতিনিধি
বেকারত্ব দূরীকরণ নিয়ে নবনিযুক্ত শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মো. নজরুল ইসলাম চৌধুরী এমপি বলেছেন, ২০৩০ সালের মধ্যে তিন কোটি মানুষের কর্মসংস্থান সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে আমাদের। প্রথম দিনই নৌ পরিবহন শ্রমিক ফেডারেশন কর্মবিরতি আহ্বান করেছিল। তাদের সাথে বৈঠক করে এ কর্মবিরতি প্রত্যাহার করতে সক্ষম হয়েছি। মনে করে প্রথম দিনই এটা আমার সফলতা। সততা দিয়ে আমরা মন্ত্রণালয়ের উচ্চ সফলতার জন্য কাজ করবো।

মঙ্গলবার দুপুরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশ বিশাল একটি জনগোষ্ঠীর দেশ। আমরা চেষ্টা করছি বেকার জনশক্তিকে প্রশিক্ষিত করে বিদেশে পাঠানোর। যারা অশিক্ষিত-বেকার, তারা না বুঝে দালালদের মাধ্যমে বিদেশে যাচ্ছে। এটি বন্ধ করার জন্য আইনশৃঙ্খলা বাহিনী রয়েছে। আমরা কঠোরভাবে নিয়ন্ত্রণ করছি।
এর আগে, টুঙ্গিপাড়ায় পৌঁছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধ বেদিতে পুষ্পমাল্য অপর্ণ করে গভীর শ্রদ্ধা জানান তিনি। পরে বঙ্গবন্ধু ও তার পরিবারের শহীদ সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights