২০ বছর বয়সেই মারা গেলেন ইংলিশ ক্রিকেটার জশ বেকার

অনলাইন ডেস্ক

মাত্র ২০ বছর বয়সেই মারা গেলেন ইংলিশ ক্রিকেটার জশ বেকার। গতকালও কাউন্টি ক্রিকেটের সেকেন্ড ইলেভেন চ্যাম্পিয়নশিপে উস্টারশায়ারের হয়ে খেলেছেন সমারসেটের বিপক্ষে। আজ জানা গেল হঠাৎ-ই মারা গেছেন তিনি।

বৃহস্পতিবার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছে তার কাউন্টি ক্লাব উস্টারশায়ার। যদিও মৃত্যুর কারণ জানায়নি তারা।

এক বিবৃতিতে উস্টারশায়ারের প্রধান নির্বাহী কর্মকর্তা ও সাবেক ইংলিশ ক্রিকেটার অ্যাশলি জাইলস বলেন, জশের মৃত্যুর খবরে আমরা সবাই ভেঙে পড়েছি। জশ একজন সতীর্থের চেয়েও বড় কিছু ছিল। আমাদের ক্রিকেট পরিবারের গুরুত্বপূর্ণ অংশ ছিল সে। তাকে আমরা মিস করব খুব। জশের পরিবার ও বন্ধুদের প্রতি আমাদের ভালোবাসা ও প্রার্থনা রইল।
ইংল্যান্ডের ২০২২ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের রিজার্ভ দলে থাকা জশ ২০২১ সালেই নাম লেখান পেশাদার ক্রিকেটে। উস্টারশায়ারেই তার হাতেখড়ি। বাঁহাতি স্পিনে কাউন্টি ক্লাবটির হয়ে ২২টি প্রথম শ্রেণির ম্যাচে ৪৩ উইকেট ও ১৭টি লিস্ট ‘এ’ ম্যাচে ২৪ উইকেট নিয়েছেন তিনি। টি-টোয়েন্টিতে ৮ ম্যাচ খেলে তার শিকার ৩ উইকেট। কাউন্টির এবারের আসরে অবশ্য খেলেছেন মাত্র দুই ম্যাচ। যেখানে ৪ উইকেট নিয়েছেন বাঁহাতি এই স্পিনার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights