২৪ ঘণ্টায় আরও ৪৬ ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি

অনলাইন ডেস্ক

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও ৪৬ জন রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে এ সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি।

মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশে নতুন ডেঙ্গু রোগীদের মধ্যে ৪১ জন ঢাকার বিভিন্ন হাসপাতালে এবং পাঁচ জন ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।
বর্তমানে সারা দেশে সর্বমোট ১৬২ জন ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি রয়েছেন। এর মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ১৩৮ জন এবং ঢাকার বাইরে সারা দেশে ২৩ জন ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি রয়েছেন।

২০২৩ সালের ১ জানুয়ারি থেকে ২৫ মে পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে মোট এক হাজার ৫৩৩ জন ডেঙ্গুরোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকায় ৯৭১ জন এবং ঢাকার বাইরে সারা দেশে ৫৬২ জন হয়েছেন।

একই সময়ে সারা দেশে সর্বমোট ছাড়প্রাপ্ত ডেঙ্গুরোগী এক হাজার ৩৫৮ জন। এর মধ্যে ঢাকায় ছাড়প্রাপ্ত রোগী ৮২৩ জন এবং ঢাকার বাইরে সারা দেশে ৫৩৬ জন।

চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ১৩ জনের মৃত্যু হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights