২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫৬১

অনলাইন ডেস্ক
ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। এ সময়ে রোগী শনাক্ত হয়েছে ৫৬১ জন। এ নিয়ে চলতি মাসের ১২ দিনে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ২০ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে রোগী শনাক্ত হয়েছে পাঁচ হাজার চারজন। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু রোগী ৫৬১ জন শনাক্ত হয়। এ নিয়ে দেশে গত ১ জানুয়ারি থেকে আজ ১২ সেপ্টেম্বর পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেলেন ১০৩ জন মানুষ। আর এ সময়ে রোগী শনাক্ত হয়েছে ১৭ হাজার ৮৪৫ জন।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়াদের মধ্যে ঢাকা সিটি করপোরেশনের ২৯২ জন এবং বাকিরা ঢাকার বাইরের। চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৭ হাজার ৮৪৫ জন। এরমধ্যে ছাড়পত্র পেয়েছেন ১৫ হাজার ৮৯৬ জন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights