২৪ ঘণ্টায় ডেঙ্গুতে একজনের মৃত্যু, হাসপাতালে ২৬২

অনলাইন ডেস্ক
ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও একজন প্রাণ হারিয়েছেন। একই সময়ে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ২৬২ জন। শনিবার স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদনে জানা যায়, শুক্রবার (২৭ জুন) সকাল ৮টা থেকে আজ শনিবার সকাল ৮টা পর্যন্ত সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে বরিশালে। এ জেলায় নতুন করে ১৪১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ ছাড়া ঢাকা মহানগরের হাসপাতালগুলোতে ৪৮ জন, ঢাকা বিভাগে ১৮ জন (সিটি করপোরেশন বাদে), চট্টগ্রাম বিভাগে ৪০ জন, খুলনা বিভাগে ৬ জন, ময়মনসিংহ বিভাগে ৬ জন এবং সিলেট বিভাগে ৩ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন।

এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৪১ জনের মৃত্যু হয়েছে। আর আক্রান্ত হয়েছে ৯ হাজার ৪৮৪ জন। উল্লেখ্য, ২০২৪ সালের জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছে ১ লাখ ১ হাজার ২১৪ জন এবং ডেঙ্গুতে মোট মৃত্যুবরণ করেছেন ৫৭৫ জন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights