২৪ ঘণ্টায় ডেঙ্গুতে চারজনের মৃত্যু, হাসপাতালে ১৫৩

অনলাইন ডেস্ক
দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ১৫৩ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

চলতি বছরের এ যাবত ডেঙ্গুতে মোট মৃত্যুবরণ করেছেন ৫৬৯ জন।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ভর্তি রোগীদের মধ্যে ঢাকার দুই সিটি করপোরেশন এলাকায় ৪২ জন, ঢাকা বিভাগে ৩৪ জন, ময়মনসিংহে দুই জন, চট্টগ্রামে ১৩ জন, রাজশাহীতে চার জন, খুলনায় ২৫ জন, রাজশাহী বিভাগে ছয় জন, রংপুর বিভাগে এক জন এবং বরিশাল বিভাগে ৩০ জন রোগী ভর্তি হয়েছেন।

বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন ৮০৪ জন। তাদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি ৩১৮ জন; আর ৪৮৬ জন ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি।

চলতি বছর মোট ভর্তি রোগীদের মধ্যে ৬০ হাজার ৪৭৩ জন ঢাকার বাইরের রোগী। ঢাকার দুই মহানগর এলাকার হাসপাতালে ভর্তি হয়েছেন ৪০ হাজার ২৩৮ জন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights