২৪ ঘণ্টায় ডেঙ্গুতে দুইজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১০

অনলাইন ডেস্ক

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে দুইজনের মৃত্যু হয়েছে। এনিয়ে চলতি বছরের এখন পর্যন্ত ডেঙ্গুতে মোট এক হাজার ৭০১ জনের মৃত্যু হয়েছে। এদিন ডেঙ্গু আক্রান্ত হয়ে সারা দেশে আরও ১১০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্তদের মধ্যে ঢাকাতে ২৮ জন এবং সারা দেশে (ঢাকা সিটি ব্যতীত) ৮২ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। গত ২৪ ঘণ্টায় সারা দেশে মোট ১৪৩ জন ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এর মধ্যে ঢাকায় বিভিন্ন হাসপাতাল থেকে ৪৭ জন এবং সারা দেশের (ঢাকায় ব্যতীত) বিভিন্ন হাসপাতালে থেকে ৯৬ জন ছাড়পত্র পেয়েছেন।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে দুই জনের মৃত্যু হয়েছে। মৃত দুইজন ঢাকার বাইরের হাসপাতালে মারা যান। এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট এক হাজার ৭০১ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ঢাকাতে ৯৭৮ জন এবং সারা দেশে (ঢাকা সিটি ব্যতীত) ৭২৩ জন মারা যান।
চলতি বছরের ২৮ ডিসেম্বর পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছেন তিন লাখ ২০ হাজার ৯৪৫ জন। এর মধ্যে ঢাকাতে এক লাখ নয় হাজার ৯২৭ জন ও সারা দেশে (ঢাকা সিটি ব্যতীত) দুই লাখ ১১ হাজার ১৮ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। চলতি বছরে এ পর্যন্ত মোট তিন লাখ ১৮ হাজার ৩৭৭ জন ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।

এর মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতাল থেকে এক লাখ আট হাজার ৬৬৮ জন এবং সারা দেশের (ঢাকা সিটি ব্যতীত) বিভিন্ন হাসপাতাল দুই লাখ নয় হাজার ৭০৯ জন ছাড়পত্র পেয়েছেন। বর্তমানে সারা দেশে মোট ৮৬৭ জন ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি আছেন। ঢাকায় ২৮১ জন এবং সারা দেশে (ঢাকা সিটি ব্যতীত) ৫৮৬ জন রোগী হাসপাতালে ভর্তি আছেন।

এতে আরও বলা হয়, চলতি বছরে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পাওয়ার হার শতকরা ৯৯ শতাংশ। হাসপাতালে ভর্তি থাকার হার শূন্য শতাংশ এবং মৃত্যুর হার শূন্য দশমিক পাঁচ শতাংশ। গত বছরের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা সর্বমোট ৬২ হাজার ৩৮২ জন এবং ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ২৮১ জন মারা যান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights