২৪ ঘণ্টায় ডেঙ্গুতে দুইজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৯৬১

অনলাইন ডেস্ক

দেশে ২৪ ঘণ্টায় (শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গুতে দুইজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর এডিস মশাবাহিত এই ভাইরাসে মোট ২৭১ জন মারা গেছেন।

আর ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন ৯৬১ জন ডেঙ্গু রোগী। এ নিয়ে চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত মোট ৫৫ হাজার ৬৬৩ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

আজ শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়েছে, হাসপাতালে নতুন ভর্তিদের মধ্যে বরিশাল বিভাগে ৯৪ জন, চট্টগ্রাম বিভাগে ১৪১ জন, ঢাকা বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ১৬৯ জন, ঢাকা উত্তর সিটিতে ২২৪ জন, ঢাকা দক্ষিণ সিটিতে ১৫৭ জন, খুলনা বিভাগে ১০৫ জন রয়েছেন। এছাড়া রাজশাহী বিভাগে ২১ জন, ময়মনসিংহ বিভাগে ৪৪ জন, রংপুর বিভাগে ১ জন এবং সিলেট বিভাগে ৫ জন নতুন রোগী ভর্তি হয়েছেন।

এদিকে, গত ২৪ ঘণ্টায় সারা দেশে ৮০৮ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এ নিয়ে চলতি বছর ছাড়পত্র পেলেন মোট ৫১ হাজার ৪৫৫ জন।

উল্লেখ্য, গত বছর হাসপাতালে ভর্তি হন ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন ডেঙ্গু রোগী। আর মারা যান ১ হাজার ৭০৫ জন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights