২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু নেই, হাসপাতালে ১৪

অনলাইন ডেস্ক
দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। তবে একই সময়ে ডেঙ্গুতে আক্রান্ত আরও ১৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

চলতি বছরের মোট ১৪ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ডেঙ্গুতে নতুন আক্রান্তদের মধ্যে ঢাকাতে ৬ জন এবং সারা দেশে (ঢাকা সিটি ব্যতীত) ৮ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

চলতি বছরের ২৬ জানুয়ারি পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ৯৫৯ জন। এর মধ্যে ঢাকায় ৩৩৫ জন এবং ঢাকার বাইরে ৬২৪ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন।

গত ২৪ ঘণ্টায় সারা দেশে মোট ১৫ জন ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এর মধ্যে ঢাকায় বিভিন্ন হাসপাতাল থেকে ৯ জন এবং ঢাকার বাইরে বিভিন্ন হাসপাতালে থেকে ৬ জন ছাড়পত্র পেয়েছেন।

চলতি বছরে এ পর্যন্ত ৮১৩ জন ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এর মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতাল থেকে ২৮০ জন এবং সারাদেশে (ঢাকা সিটি ব্যতীত) বিভিন্ন হাসপাতাল ৫৩৩ জন ছাড়পত্র পেয়েছেন।

বর্তমানে সারা দেশে মোট ১৩২ জন ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি আছেন। ঢাকায় ৪৭ জন এবং ঢাকার বাইরে ভর্তি ৮৫ জন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights