২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ১১ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৯৪৪

অনলাইন ডেস্ক

দেশে ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় ১১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে ৭৪১ জনে দাঁড়িয়েছে।

আর ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন ২৯৪৪ ডেঙ্গু রোগী। তাদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ৯৬৭ জন ও ঢাকার বাইরের হাসপাতালে ১৯৭৭ জন ভর্তি হয়েছেন।

আজ সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ৯ হাজার ৮১৬ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন আছেন। ঢাকার সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ৪ হাজার ২০৭ জন এবং অন্যান্য বিভাগের বিভিন্ন হাসপাতালে ৫ হাজার ৬০৯ জন ডেঙ্গু রোগী ভর্তি আছেন।

চলতি বছর সারা দেশে এখন পর্যন্ত ১ লাখ ৫১ হাজার ২৭২ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে ঢাকায় ৬৮ হাজার ২৬ জন এবং ঢাকার বাইরে ৮৩ হাজার ২৪৬ জন। তাদের মধ্যে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ৪০ হাজার ৭১৫। এর মধ্যে ঢাকায় ৬৩ হাজার ২৯১ এবং ঢাকার বাইরে ৭৭ হাজার ৪২৪ জন আছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights