২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ১৫ জনের মৃত্যু, হাসপাতালে ১৭২৮
অনলাইন প্রতিবেদক
দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ১৫ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ১৭২৮ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
আজ বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
