২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৩

অনলাইন ডেস্ক

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে এবং ডেঙ্গু আক্রান্ত হয়ে সারা দেশের বিভিন্ন হাসপাতালে আরও ২৩ জন ভর্তি হয়েছেন। বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সারা দেশে ২৩ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকাতে তিনজন এবং সারা দেশে (ঢাকা সিটি ব্যতীত) ২০ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। গত ২৪ ঘণ্টায় সারা দেশে মোট ৫২ জন ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এর মধ্যে ঢাকায় বিভিন্ন হাসপাতাল থেকে ২৩ জন এবং সারা দেশে (ঢাকায় ব্যতীত) বিভিন্ন হাসপাতালে থেকে ২৯ জন ছাড়পত্র পেয়েছেন।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে দুইজনের মৃত্যু হয়েছে। মৃত দুইজনের একজন ঢাকা সিটিতে এবং একজন ঢাকার বাইরে সারা দেশে মারা যান। চলতি বছরের মোট ১০ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন।
চলতি বছরের ১৭ জানুয়ারি পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ৭৫৬ জন। এর মধ্যে ঢাকাতে ২৭৮ জন ও সারাদেশে (ঢাকা সিটি ব্যতীত) ৪৭৮ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। চলতি বছরে এ পর্যন্ত ৫৮১ জন ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এর মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতাল থেকে ২০০ জন এবং সারাদেশে (ঢাকা সিটি ব্যতীত) বিভিন্ন হাসপাতাল ৩৮১ জন ছাড়পত্র পেয়েছেন।

বর্তমানে সারা দেশে মোট ১৬৫ জন ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি আছেন। ঢাকায় ৭১ জন এবং সারা দেশে (ঢাকা সিটি ব্যতীত) ৮০ জন রোগী হাসপাতালে ভর্তি আছেন। ২০২৩ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট এক হাজার ৭০৫ জনের মৃত্যু হয়, পাশাপাশি ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন মোট তিন লাখ ২১ হাজার ১৭৯ জন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights