২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪২৯

অনলাইন ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে ১৫২৮ জনের মৃত্যু হলো।

২৪ ঘণ্টায় সারাদেশে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৪২৯ জন রোগী। তাদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ৩০২ জন আর ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ১১২৭ জন ভর্তি হয়েছেন।

আজ বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ৫ হাজার ৫৫৮ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন।
তাদের মধ্যে ঢাকার সরকারি ও বেসরকারি হাসপাতালে ১ হাজার ৪৫৭ জন এবং অন্যান্য বিভাগের বিভিন্ন হাসপাতালে ৪ হাজার ১০১ জন ডেঙ্গু রোগী ভর্তি আছেন।

এ বছর সারা দেশে এখন পর্যন্ত ২ লাখ ৯৮ হাজার ৯৪ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে ঢাকায় ১ লাখ ৪ হাজার ৮৭৮ জন এবং ঢাকার বাইরে ১ লাখ ৯৩ হাজার ২১৬ জন চিকিৎসা নিয়েছেন।

এ পর্যন্ত হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২ লাখ ৯১ হাজার ৮ জন। এর মধ্যে ঢাকায় ১ লাখ ২ হাজার ৫৩১ এবং ঢাকার বাইরে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ৮৮ হাজার ৪৭৭ জন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights