২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০ জন

অনলাইন ডেস্ক
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। একই সময় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ১০ জন দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে বরিশাল বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) দুজন, চট্টগ্রাম বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) দুজন, ঢাকা বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) একজন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে তিনজন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে একজন, খুলনা বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) তিনজন ও ময়মনসিংহ বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) একজন রয়েছেন।

গত ২৪ ঘণ্টায় ১৫ জন ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। চলতি বছরের এ যাবত এক হাজার ৩৮৭ জন রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights