২৪ ঘণ্টায় বরিশালে ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশাল বিভাগে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৪ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে বরিশাল বিভাগে নতুন করে ৩৬৬ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে।

বরিশাল স্বাস্থ্য বিভাগীয় উপ-পরিচালক ডা. শ্যামল কৃষ্ণ মন্ডল এই তথ্য নিশ্চিত করেছেন।

গত ২৪ ঘণ্টায় মৃত ব্যক্তিরা হলেন পটুয়াখালী সদর উপজেলার সৈকত (২৯), বরিশালের বাবুগঞ্জ উপজেলার রীনা (৩৮), বাকেরগঞ্জ উপজেলার নিতাই (৭৫) এবং পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার ইয়াসিন (৭৫)। তাদের মধ্যে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ৩ জন এবং একজন পিরোজপুরের নেছারাবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
স্বাস্থ্য বিভাগের দৈনন্দিন পরিসংখ্যান থেকে জানা যায়, গত জানুয়ারি থেকে গতকাল শনিবার পর্যন্ত বরিশাল বিভাগে ২৭ হাজার ১৮ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে বিভিন্ন সরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন। চিকিৎসায় সুস্থ হয়েছেন ২৫ হাজার ৮৬৮ জন।

তথ্য অনুযায়ী গতকাল শনিবার বিভাগের বিভিন্ন সরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন ১ হাজার ৩৩ জন। শনিবার পর্যন্ত বরিশাল বিভাগে ডেঙ্গু আক্রান্ত হয়ে ১১৭ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে বরিশালে শেবাচিমে ৮৪ জন, বরিশাল জেনারেল হাসপাতালে ২ জন, ভোলা সদর হাসপাতালে ৮ জন, বরগুনা সদর হাসপাতালে ৫ জন, পিরোজপুর সদর হাসপাতালে ১১ জন ও পটয়াখালীর মেডিকেল কলেজ হাসপাতালে ৪ জন ও পটুয়াখালী সদর হাসপাতালে ২ জন এবং ঝালকাঠি সদর হাসপাতালে ১ জনের মৃত্যু হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights