২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৪ জনের মৃত্যু

v
সারা দেশে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে চারজনের মৃত্যু হয়েছে। শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে শনাক্ত রোগীর সংখ্যা ৯৭২ জন এবং গত ১৫ মার্চ থেকে ১৪ আগস্ট পর্যন্ত মোট হামরোগীর সংখ্যা এক লক্ষ ৪১ হাজার ৪৮ জন।

গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামরোগীর সংখ্যা ১৮৭ জন, গত ১৫ মার্চ থেকে ১৪ আগস্ট পর্যন্ত নিশ্চিত হামরোগীর সংখ্যা ১৭ হাজার ৭৩০ জন। গত ১৫ মার্চ থেকে ১৪ আগস্ট পর্যন্ত হাম উপসর্গে হাসপাতালে ভর্তি হয়েছেন এক লাখ ২২ হাজার ৯৭৪ জন। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন এক লাখ ১৮ হাজার ৫৪০ জন।

গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে চারজনের মৃত্যু হয়েছে এবং গত ১৫ মার্চ থেকে ১৪ আগস্ট পর্যন্ত হাম উপসর্গে মোট ৭৯৫ জন শিশুর মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি এবং গত ১৫ মার্চ থেকে ১৪ আগস্ট পর্যন্ত ৯৯ জনের মৃত্যু হয়েছে নিশ্চিত হামে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights