২৮ অক্টোবর আহত পুলিশ সদস্য উন্নত চিকিৎসা শেষে দেশে ফিরলেন

অনলাইন ডেস্ক

গত বছরের ২৮ অক্টোবর বিএনপির সমাবেশে দায়িত্ব পালনকালে হামলায় গুরুতর আহত ডিএমপির নায়েক মো. আব্দুর রাজ্জাক ভারতে উন্নত চিকিৎসা শেষে বৃহস্পতিবার দেশে ফিরেছেন।

ডিএমপি’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন ও ডিএমপি কমিশনার হাবিবুর রহমানের উদ্যোগে গত বছরের ৯ নভেম্বর উন্নত চিকিৎসার জন্য রাজ্জাককে দিল্লির অ্যাপোলো হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে তিনি আশঙ্কামুক্ত অবস্থায় রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে ভর্তি আছেন। সেখানে বিশেষজ্ঞ ডাক্তারের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলবে। তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) প্ররক্ষা বিভাগে কর্মরত আছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights