২৮ দিনে রেমিট্যান্স এসেছে ২৫ হাজার ৩৫৭ কোটি টাকা প্রতীকী ছবি

অনলাইন ডেস্ক

সেপ্টেম্বর মাসের ২৮ দিনে রেমিট্যান্স এসেছে ২১১ কোটি ৩১ লাখ ১০ হাজার মার্কিন ডলার। প্রতি ডলার ১২০ টাকা হিসাবে বাংলাদেশি মুদ্রায় যা ২৫ হাজার ৩৫৭ কোটি ৩২ লাখ টাকা। সে হিসেবে সেপ্টেম্বর গড়ে প্রতিদিন রেমিট্যান্স এসেছে ৭ কোটি ৫৪ লাখ ৬৮ হাজার ২১৪ ডলার। আজ এ তথ্য প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক।

এর আগের মাস আগস্টে প্রতিদিন রেমিট্যান্স এসেছিল ৭ কোটি ৪১ লাখ ৩৮ হাজার ৩৩৩ ডলার। আগের বছরের সেপ্টেম্বর মাসে রেমিট্যান্স এসেছিল ৪ কোটি ৪৪ লাখ ৭৮ হাজার ৩৩৩ মার্কিন ডলার। তবে মে-জুন দুই মাসে রেমিট্যান্স এসেছিল ৮ কোটি ডলার বেশি। সে হিসেবে এ রেমিট্যান্স আগের মাস আগস্ট ও আগের বছর সেপ্টেম্বর মাসের চেয়ে বেশি। তবে চলতি বছরের মে ও জুন মাসের চেয়ে কম।

জুলাই মাসে কোটা সংস্কার আন্দোলনের সময় আন্দোলনকারীদের সঙ্গে সংহতি জানিয়ে অর্থ পাঠানো কমিয়ে দেন প্রবাসীরা। ৪ আগস্ট পর্যন্ত এ ধারা অব্যাহত ছিল। কিন্তু ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর রেমিট্যান্স বাড়তে থাকে। চলতি সেপ্টেম্বর মাসে রেমিট্যান্সের ইতিবাচক ধারা অব্যাহত থাকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights