২ বছর পর ক্যামেরার সামনে

শোবিজ প্রতিবেদক
দুই বছর বিরতির পর সিনেমায় ফিরেছেন চিত্রনায়িকা পরীমণি। ‘ডোডোর গল্প’ সিনেমার জন্য গত রবিবার ক্যামেরার সামনে দাঁড়িয়েছেন তিনি। ‘ডোডোর গল্প’ সিনেমার জন্য ক্যামেরার সামনে দাঁড়ান তিনি। পরীমণি বলেন, ‘এতদিন এই দিনটির অপেক্ষায় ছিলাম। দুটি বছর এই প্রিয় জায়গা থেকে দূরে থাকতে হয়েছে। ফেরার অপেক্ষায় ছিলাম।’ ‘অবশেষে দুই বছর পর ফেরা হলো ডোডোর গল্প সিনেমার মাধ্যমে। একেবারে অন্যরকম একটি গল্পের সিনেমা’, বলেন তিনি। জানা গেছে, এ সিনেমার প্রথম দিনের শুটিংয়ে পরীমণি ছাড়াও অংশ নিয়েছেন আহসান হাবিব নাসিম। আগামীকাল থেকে নায়ক সাইমন সাদিক শুটিং করবেন। ডোডোর গল্পের কাহিনি, চিত্রনাট্য, সংলাপ ও পরিচালনায় আছেন কথাসাহিত্যিক ও নির্মাতা রেজা ঘটক। সিনেমাটি ২০২১-২২ অর্থবছরে ৬০ লাখ টাকা সরকারি অনুদান পেয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights