৩টি স্বর্ণের বারসহ চোরাকারবারী আটক

সাতক্ষীরা প্রতিনিধি
সাতক্ষীরার ঝাউডাঙ্গায় নৈশ কোচে তল্লাশি করে ৩টি স্বর্ণের বারসহ জাহাঙ্গীর হোসেন স্বপন (৫১) নামে এক চোরাকারবারিকে আটক করেছে বিজিবি। রবিবার (১০ নভেম্বর) ভোরে ঢাকা থেকে ছেড়ে আসা একটি বাস থেকে স্বর্ণের বারগুলো উদ্ধার করা হয়। তার পিতার নাম মৃত নুরুল হক। বা

জানা গেছে, চোরাকারবারি স্বপনের পায়ের জুতার ভিতরে বিশেষ উপায়ে ৩ টি স্বর্ণের বার লুকিয়ে রাখা ছিল। যার ওজন ৪৭৩ গ্রাম ১২মিলিগ্রাম। বিজিবির তথ্য মতে স্বর্ণগুলো আনুমানিক বাজার মূল্য ৫৭ লাখ ৫৭ হাজার ৮৭০ টাকা।

বিজিবির সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মোঃ আশরাফুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights