৩০ বছর পর এই প্রথম নাগোরনো কারাবাখে গেল জাতিসংঘের টিম
অনলাইন ডেস্ক
নাগোরনো কারাবাখে জাতিসংঘের একটি টিম পৌঁছেছে। গত মাসে আজারবাইজান বিচ্ছিন্নতাবাদী অধ্যুষিত অঞ্চলটি দখল করলে হাজার হাজার মানুষ পালিয়ে যায়।
আজারবাইজানের প্রেসিডেন্টের একজন মুখপাত্র বলেছেন, রবিবার সকালে নাগোরনো কারাবাখে জাতিসংঘের একটি টিম পৌঁছেছে। তাদের সেখানে আসার মূল কারণে মানবিক প্রয়োজনগুলো মূল্যায়ন করা।
মিশনে রয়েছেন জাতিসংঘের জ্যেষ্ঠ একজন কর্মকর্তা। আল জাজিরার খবর অনুসারে, বৈশ্বিক সংস্থার কোনো টিম ৩০ বছরের মধ্যে নাগোরনো কারাবাখে পা রাখলেন।
