৩১ সদস্য বিশিষ্ট ‘আলো স্বেচ্ছাসেবী রক্তদান সংগঠন’-এর কমিটি ঘোষণা

জামালপুর জেলা প্রতিনিধি : রিপন রাজ

মানবতার সেবায় নিয়োজিত সামাজিক সংগঠন ‘আলো স্বেচ্ছাসেবী রক্তদান সংগঠন’ এর ৩১ সদস্য বিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। শুক্রবার (৭ নভেম্বর) সংগঠনের প্রতিষ্ঠাতা নাজমুস সাকিব, স্থায়ী সদস্য মোঃ মেজবাহ উল হক তুহিন ও স্থায়ী সদস্য সালমান শাহ স্বাক্ষরিত নতুন কমিটি প্রকাশ করা হয়।

নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন ডাক্তার মো: হাবিবুর রহমান এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন মোঃ সাইদুর রহমান । এছাড়াও সহ-সভাপতি আশিকুর রহমান রানা, এনামুল হাসান, নাজমুল রানা ,যুগ্ম সাধারন সম্পাদক জিহান হাসান স্বপ্ন, মনির হোসেন,সাংগাঠনিক সম্পাদক রাকিবুল হাসান, কোষাধ্যক্ষ মনোয়ার হোসেন, দপ্তর বিষয়ক সম্পাদক, মাহমুদুল হাসান বিপুল, নারী বিষয়ক সম্পাদক ইসরাত জাহান এ্যানি, সহ নারী বিষয়ক সম্পাদক মেহেনাজ শাহরীন মীম, শিক্ষা বিষয়ক সম্পাদক প্রভাষক মোঃ পাবেল মিয়া, প্রচার বিষয়ক সম্পাদক সাংবাদিক রিপন রাজ, ধর্ম বিষয়ক সম্পাদক এবিএম কামরুজ্জামান, স্বাস্থ্য ও রক্তদান বিষয়ক সম্পাদক মোঃ হাসানুর রহমান হিরা, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোবাশ্বির হোসাইন রাকিব, যোগাযোগ বিষয়ক সম্পাদক মশিউর রহমান স্বাধীন, আইন বিষয়ক সম্পাদক আব্রাহাম লিংকন, পরিবেশ বিষয়ক সম্পাদক মমিন আব্দুল্লাহ, দুর্যোগ ও ত্রাণ বিষয়ক সম্পাদক সুমন রানা, ক্রীড়া বিষয়ক সম্পাদক মোঃ শাহিন মিয়া, সাহিত্য ও পাঠাগার বিষয়ক সম্পাদক কবি এরশাদ জাহান, সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক সোহানুর রহমান লেবু, ছাত্র কল্যাণ বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ আল শিহাব, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক নুর আল জান্নাত শাকিল,সহ সম্পাদক মোঃ রাশেদুজ্জামান,রহমত আলী হাসান, মিলন কবির,কার্যকরী সদস্য মোঃ আলিম মিয়া, মোঃ মিজানুর রহমান সহ মোট ৩১ জন সদস্যকে আগামী এক বছরের জন্য দায়িত্ব প্রদান করা হয়েছে।

জানা যায়, “তুচ্ছ নয় রক্তদান বাঁচাতে পারে একটি প্রাণ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ২০১৮ সালে বকশীগঞ্জ উপজেলায় প্রতিষ্ঠিত হয় আলো স্বেচ্ছাসেবী রক্তদান সংগঠন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights