৩৩৩-৪ এ প্রাপ্ত পরিবেশ সংক্রান্ত অভিযোগ দ্রুত নিষ্পত্তির নির্দেশ

নিজস্ব প্রতিবেদক

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী সাবের হোসেন চৌধুরী বলেছেন, জাতীয় হটলাইন নম্বর ৩৩৩-৪ এ প্রাপ্ত পরিবেশ সংশ্লিষ্ট অভিযোগসমুহ দ্রুততম সময়ে নিষ্পত্তি করতে হবে। এজন্য সিস্টেম উন্নতকরণ, নিয়মিত মনিটরিংসহ প্রয়োজনীয় সকল উদ্যোগ গ্রহণ করতে হবে। অভিযোগ নিষ্পত্তির পরে অভিযোগকারী সন্তুষ্ট কিনা তা নিয়মিতভাবে মূল্যায়নের সুযোগ রাখতে হবে।

সোমবার সচিবালয়ে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সভাকক্ষে স্মার্ট মন্ত্রণালয় বিনির্মাণ কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা সভায় সভাপতির বক্তব্য এসব কথা বলেন পরিবেশমন্ত্রী।

পরিবেশ দূষণ ও বন সংক্রান্ত অভিযোগ জানানোর জন্য জাতীয় কল সেন্টার ৩৩৩ এ কল করার জন্য জনগণের প্রতি আহ্বান জানান মন্ত্রী।
তিনি বলেন, মন্ত্রিপরিষদ বিভাগের অভিযোগ নিষ্পত্তি ব্যবস্থা সফটওয়্যার এ মন্ত্রণালয়ের কার্যক্রমের সাথে কাস্টমাইজ করে ব্যবহার করা হবে।

তিনি বলেন, মার্চ মাসের মধ্যেই ৩৩৩-৪ এ পরিবেশ সংক্রান্ত অভিযোগ নিষ্পত্তির কার্যক্রম পুরোপুরি চালু করতে হবে। জনগণের সহজে ব্যবহারের জন্য মন্ত্রণালয়ের ওয়েবসাইট নতুন কাঠামোতে তৈরি করার নির্দেশ দেন পরিবেশমন্ত্রী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights