৩৪ মামলার আসামি সীতাকুণ্ড জামায়াতের আমির গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলা জামায়াতের আমির তৌহিদুল ইসলাম চৌধুরীকে গ্রেফতার করেছে সীতাকুণ্ড থানা পুলিশ। বুধবার দিবাগত রাতে চট্টগ্রাম নগরীর আকবর শাহ থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফায়েল আহমেদ বাংলাদেশ প্রতিদিনকে জানান, তৌহিদুল ইসলাম দীর্ঘ সময় সীতাকুণ্ড জামায়াতের সভাপতির (আমির) দায়িত্বে আছেন। ২০১৩-১৪ সালে সীতাকুণ্ডের মহাসড়কে সংঘঠিত অগ্নিসন্ত্রাসসহ নাশকতায় নেতৃত্বে ছিলেন তিনি। তার বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য আইন, অস্ত্র আইন, বিশেষ ক্ষমতা আইন, দ্রুত বিচার আইনে ৩৪টি মামলা আছে। এর মধ্যে ১৬টি মামলায় গ্রেফতারি পরোয়ানা আছে। দীর্ঘদিন তিনি গা ঢাকা দিয়েছিলেন। বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়। তার বাড়ি সীতাকুণ্ডের মহাদেবপুরে।

পুলিশ জানিয়েছে, গ্রেফতার জামায়াতের আমির তৌহিদুল ইসলাম চৌধুরীকে বৃহস্পতিবার সকালে আদালতে প্রেরণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights