৩৫ কেজি কাতলার দাম ১ লাখ ২২ হাজার টাকা!

রাজবাড়ী প্রতিনিধি

রাজবাড়ীর গোয়ালন্দের পদ্মা-যমুনার মোহনায় জেলে মণি হালদারের জালে ধরা পড়ে ৩৫ কেজি ওজনের একটি কাতল মাছ। পরে মাছটির দাম হাঁকা হয় ১ লাখ ২২ হাজার ৫০০ টাকা। গতকাল বেলা ১১টার দিকে মাছটি কিনে নেন দৌলতদিয়া ৫ নম্বর ফেরিঘাটের মাছ ব্যবসায়ী সম্রাট শাহজাহান শেখ। তিনি বলেন, সকালের দিকে আড়তে জেলে মনি হালদার বিশাল আকারের একটি কাতল নিয়ে আসেন। পরে সেটি আমি ৩ হাজার ৫০০ টাকা কেজি দরে ১ লাখ ২২ হাজার ৫০০ টাকায় কিনে নেই। এই মৌসুমে এত বড় কাতল মাছ হাতে গোনা দুয়েকটি ধরা পড়ে। মাছটি কিনে আমি অনেক খুশি। কাতল মাছটি বিক্রির জন্য দরদাম ঠিক হচ্ছে, ভালো ক্রেতা পেলে মাছটি বিক্রি করে দেব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights