৩৫ বছর চাকুরি করা শিক্ষককে বিদায় সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক, বরিশাল
বরিশালের বাবুগঞ্জ উপজেলার জামেনা খাতুন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলামকে বিদায় সংবর্ধনা দেয়া হয়েছে। সোমবার বিদ্যালয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে তাকে বিদায় সংবর্ধনা দেয়া হয়। এ সময় বিদ্যালয়, শিক্ষক ও শিক্ষার্থীদের পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট, ফুলের তোরা ও উপহার তুলে দেওয়া হয়।

১৯৯০ সালে উপজেলার দেহেরগতি ইউনিয়নের জামেনা খাতুন মাধ্যমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে প্রথম চাকরিতে যোগদান করেন রফিকুল ইসলাম। যোগদানের পর থেকে তিনি একই প্রতিষ্ঠানে দীর্ঘ ৩৫ বছর চাকরি করে প্রধান শিক্ষক হন। এই বিদ্যালয়ের অসংখ্য শিক্ষার্থী উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে উচ্চ পদস্থ কর্মরত আছেন। দীর্ঘ ৩৫ বছর কর্মজীবন শেষ করে উক্ত প্রতিষ্ঠানে শেষ কর্মদিবসে বিদায় অনুষ্ঠানে সকলের মাঝে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। আবেগ আপ্লæত হয়ে কান্নায় ভেঙে পড়েন অনেকে।

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মিজানুর রহমান খানের সভাপতিত্বে বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক ও এড হক কমিটির সভাপতি আব্দুর রাজ্জাক শরীফ, শিক্ষক ফারুক হোসেন, শিক্ষক জাকির হোসেন, শিক্ষক মকবুল হোসেন, শিক্ষক রহীম ফকির সহ, অন্যান্য শিক্ষক-শিক্ষিকা ও অত্র বিদ্যালয়ের কর্মচারী-শিক্ষার্থী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights