৩৮টি দাঁত নিয়ে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নাম লেখালেন নারী

অনলাইন ডেস্ক
মুখে ৩৮টি দাঁত নিয়ে কল্পনা বালান নামে ভারতের এক নারীর নাম উঠে এসেছে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে। এই নারীর নিচের চোয়ালে চারটি অতিরিক্ত দাঁত এবং ওপরের চোয়ালে দুটি অতিরিক্ত দাঁত রয়েছে। সাধারণ প্রাপ্তবয়স্কদের থেকে ছয়টি দাঁত বেশি থাকায় বিশ্ব রেকর্ড গড়েছেন তিনি।

কল্পনা জানান, ছোটবেলায় তার পরিবার অতিরিক্ত দাঁত অপসারণ করতে চাইলে চিকিৎসক তাকে বড় হওয়ার জন্য অপেক্ষা করার পরামর্শ দেন। পরবর্তীতে তিনি আর দাঁত অপসারণ করেননি।

তিনি বলেন, অতিরিক্ত দাঁতের জন্য কোনো ব্যথা অনুভব না হলেও খাবার খাওয়ার সময় অনেক সমস্যায় পড়তে হয়। অনেক সময়ই ভেতরের দাঁতে খাবার আটকে যায়। তখন শুরু হয় ভোগান্তি। রেকর্ডের বিষয়ে কল্পনা বলেন, আমি গিনেস ওয়ার্ল্ড রেকর্ড খেতাব পেয়ে খুব খুশি। এটা আমার সারাজীবনের অর্জন।
গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষ বলছে, ভবিষ্যতে কল্পনার এই রেকর্ড আরও বাড়তে পারে। এই নারীর মুখে আরও দুটি দাঁত গজাচ্ছে। সেগুলো বড় হলে দাঁতের সংখ্যা বৃদ্ধি পাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights