৩ টাকার কোপ্তায় রসনাবিলাস !

দিনাজপুর প্রতিনিধি
মাত্র প্রতিটি তিন টাকায় দিনাজপুরে বিক্রি হচ্ছে ভোজন রসিকদের পছন্দের কোপ্তা।। শুধু এই দামে কোপ্তা পাওয়া যাবে দিনাজপুর শহরের কসবা-সুন্দরা সড়কের মাঝে খোয়ারের মোড় এলাকায় কয়েকটি ছোট ছোট দোকানে। দিনাজপুরের আর কোথাও এতো কম দামে কোপ্তা পাওয়া যায় না।

এসব কোপ্তার দোকানে একটিতে প্রতিদিন কমপক্ষে ৩ হাজার পিচ বিক্রি হয়। বিকাল ৪টা থেকে রাত ১০টা পর্যন্ত জমে এই কোপ্তা বাজার। এখানে কোপ্তার সাথে সালাদ দেওয়া হয় বিনামূল্যে। এসব দোকান থেকে শহরের অনেকে অর্ডার দিয়ে পার্সেল আকারেও কোপ্তা নেয়। দোকানগুলোর বেশিরভাগই নিজেরাই পরিচালনা করেন। এই এলাকায় চারটি কোপ্তার দোকান হয়েছে। কোপ্তার দোকান করেই অনেকের সংসারে এনেছেন স্বচ্ছলতা।

মাংসের কাবাব খেতে অনেকেই পছন্দ করে। আর গরুর মাংস দিয়ে তৈরি করা যায় নানান ধরনের পদ। যার মধ্যে অন্যতম হলো কাবাব। জনপ্রিয় এই বিফ কোপ্তা। এটি খেতে অত্যন্ত সুস্বাদু এমনটাই বললেন মোসাদ্দেক হোসেনসহ কয়েকজন ক্রেতা।

এ ব্যাপারে সাবিতা কোপ্তা ঘরের মালিক মঞ্জুরুল ইসলাম মঞ্জু জানান, বিকালে শুধু কোপ্তা বিক্রির জন্য অতিরিক্ত চার জন লোক কাজ করে। আমি গরুর মাথার মাংস দিয়ে এই কোপ্তা তৈরি করি। গরুর মাথার মাংস এক কেজি ২৫০টাকা দিয়ে ক্রয় করি। এক কেজি গরুর মাথার মাংস দিয়ে ১৫০পিচ কোপ্তা তৈরি করি। প্রতিদিন ৩ হাজার পিচ এই কোপ্তা ৩ টাকা দামে বিক্রি করি। তবে ছুটির দিনে বেশি বিক্রি হয়। আমার এখানে প্রশাসনের অনেক কর্মকর্তাও এই কোপ্তা কিনে নিয়ে যায়। আমার এই কোপ্তার কারণে হোটেলের তেহেরিসহ চা-কফিও বিক্রি হয়। কোপ্তা বিক্রির পর থেকে আমার সংসারে স্বচ্ছলতা ফিরেছে। তাই আমার মতো অনেকেই এই কোপ্তার দোকান দিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights