৪১তম বিসিএসে নন ক্যাডারে ৩১৬৪‌ জনকে সুপারিশ

অনলাইন ডেস্ক

৪১তম বিসিএসের নন-ক্যাডারের ফল প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এতে ৩ হাজার ১৬৪ জনকে নিয়োগের সুপারিশ করা হয়েছে।

বৃহস্পতিবার পিএসসির পরিচালক (নন-ক্যাডার) উম্মে আছমা আয়শা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নন-ক্যাডার পদে নিয়োগ (বিশেষ) বিধিমালা-২০২৩ এর বিধান অনুযায়ী এ সুপারিশ করা হয়েছে; সুপারিশের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা, মেধাক্রম এবং সংশ্লিষ্ট পদের নিয়োগবিধির শর্ত অনুসরণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights