৪৬তম বিসিএস পরীক্ষা : ময়মনসিংহের আনন্দ মোহন কলেজ কেন্দ্র পরিবর্তন

অনলাইন ডেস্ক

চলমান ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষার ময়মনসিংহের একটি কেন্দ্র পরিবর্তন করা হয়েছে। আগামীকাল বৃহস্পতিবার (১৪ আগস্ট) থেকে পরিবর্তিত কেন্দ্রে এ পরীক্ষা নেওয়া হবে।

বুধবার (১৩ আগস্ট) সরকারি কর্ম কমিশনের (পিএসসি) পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) মাসুমা আফরীনের সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অনিবার্য কারণে আগামী ১৪ থেকে ২১ আগস্ট ময়মনসিংহ কেন্দ্রের ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা আনন্দ মোহন কলেজের পরিবর্তে প্রিমিয়ার আইডিয়াল হাইস্কুলে অনুষ্ঠিত হবে।

পিএসসি সূত্র জানায়, ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা শুরু হয়েছে গত ২৪ জুলাই। এখন পদ-সংশ্লিষ্ট বিষয়ের লিখিত পরীক্ষা চলছে। এ পরীক্ষা শেষ হবে আগামী ২১ আগস্ট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights