৪৮ ঘন্টার জন্য দেশের জ্বালানি কূপগুলোতে ড্রিলিং কার্যক্রম বন্ধ

নিজস্ব প্রতিবেদক
ভূমিকম্প ঝুঁকির কথা চিন্তা করে দেশের তেল ও গ্যাস কূপগুলোতে খনন কাজ (ড্রিলিং কাজ) ৪৮ ঘন্টার জন্য সাময়িক ভাবে বন্ধ রাখার নির্দেশনা জারি করা হয়েছে। তবে এসময়ে গ্যাস সরবরাহ স্বাভাবিক থাকবে।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান এই নির্দেশনা দিয়েছেন। বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজ সম্পদ কর্পোরেশন (পেট্রোবাংলা) কর্তৃপক্ষ বাংলাদেশ প্রতিদিনকে বিষয়টি নিশ্চিত করেছে।

ফাওজুল কবির খান বলেন, যেহেতু পরপর কয়েকটি ভূমিকম্প হয়েছে তাই তেল- গ্যাস কূপ কার্যক্রম ভূমিকম্পকে যেন আর প্রভাবিত না করে এ কথা বিবেচনায় অনুসন্ধান কার্যক্রম বন্ধ রাখা হয়েছে।

পেট্রোবাংলা এই বিষয়ে জানায়- বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টার নির্দেশক্রমে আজ থেকে আগামী ২৫ নভেম্বর সকাল ৮ টা পর্যন্ত ৪৮ ঘণ্টা অনুসন্ধান কার্যক্রম বন্ধ রাখা হয়েছে। এর মধ্যে যদি আবার ভূমিকম্প হয় তাহলে পরবর্তীতে অনুসন্ধান কার্যক্রম বন্ধ রাখার ব্যাপারে জানানো হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights