৪ বছর আত্মগোপনে থাকা ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

কক্সবাজারের টেকনাফ থানাধীন কাটাখালী এলাকায় অভিযান চালিয়ে দীর্ঘ ৪ বছর ধরে আত্মগোপনে থাকা অস্ত্র মামলার ওয়ারেন্টভুক্ত আসামি আলী আকবরকে (৭০) গ্রেফতার করেছে র‌্যাব-১৫।

কক্সবাজার র‌্যাব-১৫ অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া) মো. আবু সালাম চৌধুরী গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, রবিবার (৩০ এপ্রিল) রাত ৯টার দিকে র‌্যাব-১৫ কক্সবাজার এর সিপিসি-২ হোয়াইক্যং ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল টেকনাফ থানাধীন কাটাখালী এলাকায় অভিযান পরিচালনা করে একজন অস্ত্র মামলার ওয়ারেন্টভুক্ত আসাসগ আলী আকবরকে গ্রেফতার করে। প্রাথমিক জিঙ্গাসাবাদে গ্রেফতারকৃত আসামি অস্ত্র ২০১৯ সালের এক অস্ত্র মামলার সাথে জড়িত মর্মে স্বীকার করে এবং এরপর থেকে গ্রেফতার এড়াতে দীর্ঘ ৪ বছর ধরে বিভিন্ন স্থানে আত্মগোপনে অবস্থান করছিল বলে জানায়।
তিনি আরো জানান, গ্রেফতারকৃত ওয়ারেন্টভূক্ত আসামির বিরুদ্ধে পূর্বের মামলা মোতা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights