৫৫ ইলেকটোরাল ভোটের ক্যালিফোর্নিয়ায় কমলা হ্যারিসের জয়

অনলাইন ডেস্ক

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণ শেষে এখন চলছে ভোটগণনা। এর আগে মঙ্গলবার যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় সকাল থেকে শুরু হয় মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন।

এদিকে, ফলাফলের সর্বশেষ আপডেট অনুযায়ী মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে এক স্টেট ক্যালিফোর্নিয়াতেই ৫৫ ইলেকটোরাল ভোট পেয়েছেন কমলা হ্যারিস। চিরাচরিতভাবে এই রাজ্যটি ডেমোক্র্যাটদের দুর্গ। ২০২০ সালে এই রাজ্যে ডোনাল্ড ট্রাম্পকে হারিয়েছিলেন জো বাইডেন। এবার এই রাজ্যে আবারও ডেমোক্র্যাট প্রার্থীর কাছে হারলেন ট্রাম্প। এই রাজ্যে কমলার বিজয় প্রেসিডেন্ট হওয়ার দৌড়ে তার পথকে শক্তিশালী করবে।

গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, কমলা হ্যারিস শহরাঞ্চলে বিশেষ করে লস এঞ্জেলেস এবং সান ফ্রান্সিসকোতে ভালো করেছেন, যেখানে তিনি তরুণ ভোটার এবং সংখ্যালঘু সম্প্রদায়ের কাছ থেকে জোরালো সমর্থন পেয়েছেন। ক্যালিফোর্নিয়ার ফলাফল একটি গুরুত্বপূর্ণ জয়, কারণ এটি হ্যারিসকে নির্বাচনে জয়ের জন্য প্রয়োজনীয় ২৭০ ইলেকটোরাল ভোটে অর্জনে অনেক বেশি সহায়তা করবে।
এদিকে মার্কিন নির্বাচনের ফল নির্ধারণে সবচেয়ে বেশি ভূমিকা রাখে সুইং স্টেট বা দোদুল্যমান অঙ্গরাজ্যগুলো। এই সুইং স্টেটগুলোতে ইলেকটোরাল ভোট রয়েছে ৯৩টি। যেখানে যুগ্মভাবে দ্বিতীয় সর্বোচ্চ ইলেকটোরাল ভোট রয়েছে উত্তর ক্যারোলিনায়। আর এই রাজ্যে জয় পেয়েছেন ট্রাম্প। এখানে রয়েছে ১৬ ইলেকটোরাল ভোট। উত্তর ক্যারোলিনায় ট্রাম্পের জয় ২০২০ সালের নির্বাচনে তার সাফল্যের প্রতিফলন। রাজ্যের শহুরে-গ্রামীণ এলাকায় এবং রক্ষণশীল ভোটারদের মধ্যে দৃঢ় সমর্থন পেয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights