৫ আগস্ট বিপ্লবের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র জাতি সহ্য করবে না: নায়েবে আমির

টাঙ্গাইল প্রতিনিধি

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও সাবেক এমপি ডা. সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের বলেছেন, আগামী নির্বাচন সুষ্ঠু হতে হবে, কেউ সুুষ্ঠু নির্বাচনে বাঁধা হলে তাকে বিচারের মুখোমুখী করতে হবে। আগামীতে জামায়াত নির্বাচিত হলে সকল মানুষের জন্য ন্যায় বিচার নিশ্চিত করা হবে। ৫ আগস্ট বিপ্লবের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র জাতি সহ্য করবে না।

সকল রাজনৈতিক দলকে আহ্বান জানিয়ে তিনি বলেন, জাতীয় ঐক্যের মধ্যদিয়ে দেশকে এগিয়ে নিতে হবে। দলীয় স্বার্থে আমরা যেন আর অন্ধ না হই, কেউ যেন ভারতীয় সহানুভূতি পাওয়ার চেষ্টা না করি। ভারতের প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, আর কোনো পরাশক্তির কাছে বাংলাদেশ মাথানত করবে না।

শনিবার টাঙ্গাইল শহরের পৌর উদ্যানে জেলা জামায়াতের ওয়ার্ড প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

টাঙ্গাইল জেলা জামায়াতে ইসলামীর আমির আহসান হাবীব মাসুদের সভাপতিত্বে ও সেক্রেটারি হুমায়ুন কবীরের পরিচালনায় প্রধান আলোচকের বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য অধ্যক্ষ মোহাম্মদ ইজ্জত উল্লাহ, বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ড. মাওলানা খলিলুর রহমান মাদানী। আরও বক্তব্য রাখেন ন্যাশনাল ডক্টরস ফোরামের সাবেক ভাইস প্রেসিডেন্ট অধ্যাপক ডা. রুহুল আমিন, জেলা নায়েবে আমীর অধ্যাপক খন্দকার আব্দুর রাজ্জাক, সহাকারী সেক্রেটারী অধ্যাপক শফিকুল ইসলাম খান, জেলা কর্মপরিষদ সদস্য ড. আতাউর রহমান, অধ্যক্ষ মোন্তাজ আলী, ন্যাশনাল ডক্টরস ফোরামের টাঙ্গাইল জেলা সভাপতি ডা. একেএম আব্দুল হামিদ, অধ্যাপক ড. মোজাম্মেল হোসাইন, গোপালপুর উপজেলা আমীর মো. হাবিবুর রহমান তালুকদার ও ইসলামী ছাত্রশিবিরের টাঙ্গাইল জেলা সেক্রেটারি মো. আব্দুর রাজ্জাক প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights