৫ সরকারি দপ্তরে দাপ্তরিক কাজে সৌর বিদ্যুতের ব্যবহার বাড়াতে নির্দেশনা

অনলাইন ডেস্ক

প্রধানমন্ত্রীর কার্যালয় ও বঙ্গভবনসহ পাঁচটি গুরুত্বপূর্ণ সরকারি দপ্তরে দাপ্তরিক কাজে ব্যবহৃত বিদ্যুতের সিংহভাগ সৌরবিদ্যুৎ থেকে নেওয়ার নির্দেশনা দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।

মঙ্গলবার মন্ত্রিপরিষদ বিভাগের ওয়েবসাইটে এই নির্দেশনা দেওয়া হয়।

সেখানে বলা হয়েছে-সরকার সিদ্ধান্ত গ্রহণ করেছে যে, বঙ্গভবন, মন্ত্রিপরিষদ বিভাগ, প্রধানমন্ত্রীর কার্যালয়, পরিকল্পনা কমিশন এবং অর্থ বিভাগে দাপ্তরিক কাজে ব্যবহার্য বিদ্যুতের সিংহভাগ সৌর বিদ্যুৎ ব্যবহার করতে হবে।

অন্যান্য সরকারি দপ্তরে পর্যায়ক্রমে সৌর বিদ্যুতের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে হবে। এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights