৬২ কেজি গাঁজা সহ আটক ৩
বেনাপোল প্রতিনিধি
র্যাব ও বিজিবির যৌথ অভিযানে বেনাপোল সীমান্তের ধান্যখোলা সীমান্ত থেকে ৬২ কেজি গাঁজাসহ ৩ জন আসামীকে আটক করা হয়েছে। যশোর ৪৯ বিজিবির অধিনায়ক বিষয়টি নিশ্চিত করে জানান, আজ সকালে বিওপি এবং র্যাব-৬ যৌথ অভিযান চালিয়ে বাহাদুর পুর গ্রাম থেকে গাজা উদ্ধার এবং ৩ আসামী কে আটক করে।
আটককৃত আসামীরা হলেন, বেনাপোল পোর্ট থানার বাহাদুরপুর গ্রামের জসিম (৩৮), সাগর (৩৫), ইমরান (২৯)। আটককৃতদের বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
