৬৩ ড্রোন ভূপাতিতের দাবি সৌদি আরবের

অনলাইন ডেস্ক

সোমবার ভোর থেকে রিপোর্ট লেখা পর্যন্ত ৬৩টি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে বলে সৌদি আরব।

দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয় সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একাধিক বিবৃতি প্রকাশ করে জানায়, সোমবার ভোর থেকে রিপোর্ট লেখা পর্যন্ত দেশের পূর্বাঞ্চলে মোট ৬৩টি ড্রোন প্রতিহত করা হয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, আকাশ প্রতিরক্ষাব্যবস্থা সক্রিয় হয়ে এসব ড্রোন সফলভাবে প্রতিহত করে।

প্রসঙ্গত, গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথভাবে ইরানের ওপর হামলা শুরু করে। ইরানও তাৎক্ষণিকভাবে পাল্টা হামলা শুরু করে। এতে ইসরায়েল ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে মার্কিন স্বার্থ সংশ্লিষ্ট স্থাপনা লক্ষ্যবস্তু করা হচ্ছে। সূত্র: আরব নিউজ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights