৬ মার্চ সারাদেশে সমাবেশ করবে সিপিবি

অনলাইন ডেস্ক

বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সারাদেশে সমাবেশ-র‌্যালির ঘোষণা দিয়েছে সংগঠনটি। আগামী ৬ মার্চ সোমবার এই কর্মসূচি পালিত হবে। সিপিবি সভাপতি মোহাম্মদ শাহ আলম ও সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স পার্টির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিবৃতি দিয়েছেন।

বিবৃতিতে নেতারা দেশের শ্রমিক, কৃষক, ক্ষেতমজুর, মেহনতি মানুষসহ সর্বস্তরের দেশবাসীর প্রতি শুভেচ্ছা জানিয়েছেন। বিগত দিনে পার্টির পতাকা সমুন্নত রাখতে গিয়ে যারা প্রাণ দিয়েছেন, তাদের স্মৃতির প্রতি নেতারা গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন। অতীতে ও বর্তমানে নানাভাবে যারা পার্টিতে অবদান রেখেছেন ও রাখছেন তাদের সবাইকে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সংগ্রামী অভিনন্দন জ্ঞাপন করেছেন তারা।

বিবৃতিতে নেতারা যথাযোগ্য মর্যাদায় ৬ মার্চ সারাদেশে পতাকা উত্তোলন, দলীয় সমাবেশ-র‌্যালি এবং নানা কর্মসূচির মাধ্যমে বছরব্যাপী প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের জন্য সারাদেশে পার্টির সব কমিটি ও শাখার প্রতি আহ্বান জানান। বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিপিবি কেন্দ্রীয় কমিটির উদ্যোগে আগামী ৬ মার্চ সকাল ৮টায় পার্টির কেন্দ্রীয় কার্যালয় মুক্তিভবনে পার্টির পতাকা উত্তোলন, বিকেল সাড়ে ৩টায় রাজধানীর পুরানা পল্টন মোড়ে বিক্ষোভ ও লাল পতাকা মিছিল হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights