৬ মাস পর হিলি স্থলবন্দর দিয়ে কাঁচা মরিচ আমদানি শুরু

অনলাইন ডেস্ক
দীর্ঘ ছয় মাস বন্ধ থাকার পর অবশেষে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে কাঁচা মরিচ আমদানি শুরু হয়েছে। প্রথম দিনে ১০ মেট্রিকটন কাঁচা মরিচ আমদানি করেছে আশা বাণিজ্যালয় নামে একটি আমদানিকারক প্রতিষ্ঠান।

বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টার দিকে কাঁচা মরিচ বোঝাই ভারতীয় একটি ট্রাক হিলি স্থলবন্দর দিয়ে দেশে প্রবেশ করে।

আমদানিকারক প্রতিষ্ঠান আশা বাণিজ্যালয়ের প্রতিনিধি মাহাবুব আলম বলেন, দেশের বাজার স্বাভাবিক রাখতে ঢাকার খামারবাড়ি থেকে অনুমতি পাবার পর আজ থেকে আমদানি শুরু হয়েছে। আশা করছি, কাঁচা মরিচের দাম দ্রুতই কমে যাবে।
জানা গেছে, আমদানি করা এসব কাঁচা মরিচ প্রতি টনের জন্য ২০০ ডলার খরচ হয়েছে। পাশাপাশি প্রতি কেজি কাঁচা মরিচের জন্য ৩৫ টাকা শুল্ক পরিশোধ করতে হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights