৭ জেলায় ই-বেইল বন্ড সেবার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
বগুড়াসহ ৭ জেলায় ই-বেইলবন্ড কার্যক্রমের উদ্বোধন ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার বগুড়া জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে বেলা পৌনে ১২টার দিকে কম্পিউটারে বাটন চেপে এই কার্যক্রমের উদ্বোধন ঘোষণা করেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী দেশের যে ৭ জেলায় আনুষ্ঠানিকভাবে ই-বেইলবন্ড (ই-জামিননামা) কার্যক্রম উদ্বোধন করেন সেগুলো হলো– বগুড়া, ঝিনাইদহ, কুষ্টিয়া, নাটোর, রাজশাহী, মাগুরা ও যশোর।
এর আগে, তিনি বগুড়া জেলা অ্যাডভোকেটস বার সমিতির নবনির্মিত ভবনের নামফলক উন্মোচন করেন। এর আগে, সকাল ৯টা ৫৫ মিনিটে সড়কপথে ঢাকার বাসভবন থেকে রওনা হয়ে বগুড়া শহরের সার্কিট হাউজে পৌঁছান তিনি।
ই-বেইল বন্ড সেবার উদ্বোধনের পর প্রধানমন্ত্রী বগুড়া সিটি করপোরেশনের ফলক উন্মোচন এবং সিটির আনুষ্ঠানিক কার্যক্রম ঘোষণা করবেন বলে জানা গেছে।
দিনের
