৭ বছর কারাভোগ শেষে ফিরলেন ভারতে আটক বাংলাদেশি দম্পতি

বেনাপোল প্রতিনিধি
অবৈধভাবে ভারতে প্রবেশ করে গুজরাটে গিয়ে পুলিশের কাছে আটক হওয়ার পর দীর্ঘ ৭ বছর গুজরাট সেন্ট্রাল কারাগারে সাজা ভোগ করেন রশিদ শেখ ও ঝরনা খাতুন দম্পতি। রবিবার সন্ধ্যায় তাদেরকে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করেন ভারতীয় ইমিগ্রেশন পুলিশ।

খোঁজ নিয়ে জানা যায়,দালালের মাধ্যমে ২০১৮ সালের মার্চ মাসে ভারতে প্রবেশ করেন তারা। পরে গুজরাট অবস্থান করায় কালীন গুজরাট পুলিশ কর্তৃক আটক হন। গুজরাট সেন্ট্রাল কারাগারে সাজা ভোগ শেষে ট্রাভেল পারমিটের মাধ্যমে আজ তাদেরকে হস্তান্তর করেছে।

ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা ইমতিয়াজ মো. আহসানুল কাদের ভূইয়া জানান, পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ কর্তৃক ইমিগ্রেশন পুলিশের কাছে ট্রাভেল পারমিটের মাধ্যমে দুইজনকে হস্তান্তর করেছে। আইনি প্রক্রিয়া সম্পন্ন করার পর বেনাপোল পোর্ট থানায় তাদেরকে হস্তান্তর করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights