৮৫০ কোটি টাকা আত্মসাতের মামলায় গ্রেফতার রিয়াজ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম:

প্রায় ৮৫০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে একটি মামলায় রিয়াজ হোসেনকে গ্রেফতার করেছে পাহাড়তলী থানা পুলিশ। তিনি পাহাড়তলী চক্ষু হাসপাতালের (সিআইআইটিসি) প্রতিষ্ঠাতা ও ম্যানেজিং ট্রাস্টি অধ্যাপক ডা. রবিউল হোসেনের ছেলে। বৃহস্পতিবার রাতে পাহাড়তলী চক্ষু হাসপাতাল এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় বলে নিশ্চিত করেছে ডিউটি অফিসার।

সূত্র জানায়, রিয়াজ হোসেন বাবাসহ কয়েকজন মিলে প্রায় ৮৫০ কোটি টাকা আত্মসাৎ করেছেন এমন অভিযোগে খুলশী থানায় মামলা রয়েছে। অর্থ আত্মসাৎ সংক্রান্ত একটি বড় অনিয়মের মামলায় রিয়াজ দীর্ঘ দিন ধরে পুলিশের নজরদারিতে ছিলেন। গোপন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights