৮৫ আসনে ‘ভোট জালিয়াতির’ অভিযোগ পিটিআইয়ের

অনলাইন ডেস্ক

এবার ৮৫টি আসনে ‘ভোট জালিয়াতির’ অভিযোগ করলো পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)। দলটির কেন্দ্রীয় তথ্য সেক্রেটারি রওফ হাসান বলেছেন, দল এবং তার প্রার্থীদের বিরুদ্ধে ‘সবচেয়ে বড় ভোট জালিয়াতির’ কারণে পাকিস্তানের ইতিহাসে ২০২৪ সালকে মনে রাখা হবে। খবর ডনের।

ইসলামাবাদে এক সংবাদ সম্মেলনে এমনটাই দাবি করা হয়েছে। রওফ হাসান বলেন, ‘আমাদের হিসেব অনুযায়ী ১৭৭টি আসন আমাদের হওয়ার কথা ছিল। তার মধ্যে মাত্র ৯২টি আমাদের দেওয়া হয়েছে। ৮৫টি আসন আমাদের কাছ থেকে প্রতারণামূলকভাবে কেড়ে নেওয়া হয়েছে। তার দল এ বিষয়ে সাংবিধানিক ও আইনি পদক্ষেপ নিচ্ছে জানিয়েছেন তিনি।

তিনি আরও বলেন, ‘আমরা ৪৬টি আসনের তথ্য যাচাই করেছি। এর মধ্যে ৩৯টি আসনে গড়মিল করা হয়েছে। নির্বাচনে কারচুপির বিষয়টি নিশ্চিত করার জন্য দলটির কাছে তিনটি উপায় ছিল। তার মধ্যে একটি হলো ফর্ম ৪৫ এবং ফর্ম ৪৭ এর মধ্যে অমিল রয়েছে।’
রওফ দাবি করেন, জাতীয় পরিষদ এবং প্রাদেশিক পরিষদের আসনগুলোতে ভোটের সংখ্যার মধ্যেও বিশাল পার্থক্য রয়েছে। কিছু ক্ষেত্রে প্রত্যাখ্যাত ভোট গণনা করে বিজয়ের ব্যবধান বাড়ানো হয়েছে। দাবি প্রমাণের জন্য পিটিআই-এর সেমাবিয়া তাহির এরপর ফেব্রুয়ারি নির্বাচনে কথিত কারচুপির একটি ভিডিও চালান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights