৮ দফা দাবিতে পামেক শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি

পাবনা প্রতিনিধি:

পরিবহন সংকট সমস্যার সমাধানসহ ৮ দফা দাবিতে ক্লাস-পরীক্ষা বর্জন করে প্রশাসনিক ভবনের সামনে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করছে পাবনা মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। বৃহস্পতিবার দুপুরে সকল সেমিষ্টারের শিক্ষার্থীরা তাদের দাবি আদায়ের লক্ষে প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নেয়। শিক্ষার্থীদের লিখিত দাবি সমূহের মধ্যে পরিবহন সমস্যা তাদের মূল।

আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, দীর্ঘদিন ধরে পাবনা মেডিকেল কলেজে অধ্যায়নরত শিক্ষার্থীদের জন্য ভাড়া করা পরিবহন বাজেট সংকট দেখিয়ে বন্ধ রেখেছে কলেজ কর্তৃপক্ষ। নিজস্ব পরিবহন না থাকায় শিক্ষার্থীদের নিয়মিত ক্লাস করতে নানা রকমের দুর্ভোগ পোহাতে হচ্ছে। এই সকল বিষয়ে কলেজ কর্তৃপক্ষকে বার বার বলার পরেও তারা কোন পদক্ষেপ গ্রহণ করছে না।

পরিবহন সমস্যার পাশাপাশি হোস্টেল, ক্যন্টিন, ক্যাম্পাসের নিরাপত্তার ব্যবস্থা জোরদার, ক্যাম্পাসের মূল ফটক নির্মাণ, কলেজের সামনে ভাঙা সড়ক দ্রুত সংস্কার করা, ছাত্র হোস্টেলের ভেতর জলাবন্ধতা দূর করা, হোস্টেলগুলোতে বিশুদ্ধ পানি সরবরাহের ব্যবস্থা, শিক্ষার্থীদের খেলার জন্য স্থায়ী খেলার মাঠের ব্যবস্থাসহ আটটি দাবি কলেজ অধ্যক্ষের কাছে তুলে ধরেন শিক্ষার্থীরা।
এই সমস্ত দাবি দ্রুত বাস্তবায়ন করা না হয় তাহলে আগামী শনিবার থেকে লাগাতার বিক্ষাভ কর্মসূচি পালন করা হবে বলে হুশিয়ারী দেন বিক্ষোভকারী শিক্ষার্থীরা।
শিক্ষার্থীদের আন্দোলন বিষয়ে পাবনা মেডিকেল কলেজ অধ্যক্ষ উবায়দুল্লাহ-ইবনে আলী জানান, শিক্ষার্থীদের দাবির বিষয়ে আসলে গণপূর্ত বিভাগের সাথে আমাদের অনেক বার কথা হয়েছে। তারা আমাদের জানিয়েছেন বর্তমানে বাজেট সংকট রয়েছে, বাজেট পাওয়া সাপেক্ষে অগ্রাধিকার ভিত্তিতে কাজ করা হবে বলেও তারা আমাদের জানিয়েছেন। এই কলেজের সমস্ত কাজ গণপূর্ত বিভাগ করে থাকেন। পরিবহন সংকট দূর করার জন্য একটি টেন্ডার আহবান করা হয়েছে। আমরা চেষ্টা করছি দ্রুত সময়ের মধ্যে এর সমাধান করার। মূল সমস্যা বাজেট বলেও জানান অধ্যক্ষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights